Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: crimesearchbd
রাজধানীর উত্তরা থেকে আসিফ মাহমুদ নামের এক ইমপোর্ট-এক্সপোর্ট ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার একদিন পর তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উত্তরাস্থ নিজ বাসা থেকে বের হন আসিফ মাহমুদ। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের পরদিন আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার)…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘জনপ্রত্যাশা পূরণে শরিয়াহ ভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলার লক্ষ্যে’ আজ রাত ৮:৩০ মিনিটে রাজধানীর উম্মুল কোরা মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মোটিভেশনাল প্রোগ্রাম – ২০২৬’। দ্বীনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছে মোহাম্মদবাগ সোসাইটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫৯ নং ওয়ার্ড শাখার সভাপতি জননেতা মজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক জননেতা আব্দুর রাজ্জাক আকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাইর মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও ইসলামী…
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিতব্য আলোচনা সভার ব্যানার ছিঁড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। একই ঘটনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী কাউছার আলমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হুমকি এবং তাঁর ভাইকে মারধরের অভিযোগও উঠেছে। পরিবার ও আয়োজকদের অভিযোগ, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চান্দিনার জোয়াগ ইউনিয়নে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার বিকেল ৫টার দিকে সভাটি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর আনুমানিক ২টার দিকে বিএনপি নেতা হিসেবে পরিচিত দ্বীন ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে গিয়ে আলোচনা সভার ব্যানার ছিঁড়ে ফেলে এবং…
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় জোরপূর্বক জমি দখল, সীমানা প্রাচীর ভাঙচুর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নজরুল ইসলাম (৩৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অপর পক্ষ বিষয়টিতে সমঝোতার নথিতে বহিরাগতদের এনে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার পাল্টা অভিযোগ তুলেছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগসূত্রে জানা যায়, ঢাকার কদমতলী থানার পূর্ব কদমতলী (দক্ষিণ মোহাম্মদবাগ) এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (পিতা- রেশমত আলী) ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর/দেউলপাড়া এলাকায় ৪ শতাংশ জমির মালিক। তবে তার প্রতিবেশী শাহীন সুলতান (৫০) (পিতা- সিদ্দিকুর রহমান, সাং-…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় বিভিন্ন হাসপাতালে রাজনৈতিক নেতার নাম ব্যবহার ও ভুয়া পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পিয়াস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। চক্রটির সঙ্গে জড়িত অপর দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দীর্ঘদিন ধরে তানভীর আহমেদ রবিনের ভাগিনা পরিচয়ে তারা এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে। চাঁদা আদায়ে জুয়েল ও নূর নবী নাম ব্যবহার; তোপের মুখে ৩ হাজার টাকা দিয়েছিল রয়েল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ও চাঁদাবাজির ধরন শনির আখড়ার রয়েল হাসপাতালের ডাইরেক্টর ডা. তুষার আহমেদ গণমাধ্যমকে জানান, এই চক্রটি বিভিন্ন সময়ে ছদ্মনাম ব্যবহার করে চাঁদাবাজি চালাত। তারা…
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঐতিহ্যবাহী বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড-২০২৫’-এর ১০ম আসরে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম। এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির যৌথ উদ্যোগে আয়োজিত এই জমকালো প্রাক-সন্ধ্যা সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান এবং প্রধান আলোচক বাংলাদেশ আর্মড পুলিশের ৭ম ব্যাটালিয়ানের অ্যাডিশনাল ডিআইজি এ আর এম আলিফ-এর হাত থেকে তিনি এই গৌরবময় অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বর্তমান সময়োপযোগী ও জোরালো কলাম লিখে দেশজুড়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন…
আকলিমা বেগম: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন সংলগ্ন সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ‘বন্ধন পরিবহন’-এর একটি বাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ও পথচারীরা সড়কে নেমে আসেন। তারা শনির আখড়া সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করেন। এর ফলে মহাসড়কে যান চলাচল…
নিজস্ব প্রতিবেদক ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৭টায় এসআরবি-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিক এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। এসআরবি-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশনসহ…
বিশেষ প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় আদালতের স্থিতিবস্থা (Status Quo) অমান্য করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ আলী আশরাফ (রহ.) প্রতিষ্ঠিত ‘আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট’ ও এর আওতাধীন ‘তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা’ প্রাঙ্গণে দিনদুপুরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানটি রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ট্রাস্ট পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবস্থিত মাদ্রাসা ও ট্রাস্টের নিজস্ব মার্কেট প্রাঙ্গণে ৫০–৬০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সীমানা প্রাচীর টপকে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় বাধা দিলে…
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন কিংবা স্বীকৃত এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও রাজধানীর কদমতলী এলাকার একটি ফার্মেসিতে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখার অভিযোগ উঠেছে মোঃ জামাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় মেরাজনগর বাজারের ‘সেতু ফার্মেসি (সেতু মেডিকেল)’-তে পরিচালিত এই চেম্বারে রোগীপ্রতি ২০০ টাকা ভিজিট নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সেবা নিতে আসা রোগীরা। সরেজমিনে মেরাজনগর বাজারের ওই ফার্মেসিতে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রোগীরা সিরিয়াল দিয়ে সেবা নিচ্ছেন। ফার্মেসির ভেতরের একটি অংশে চেম্বার সাজিয়ে স্টেথোস্কোপ ও নিজস্ব প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। রোগীদের মধ্যে নারী, শিশু এবং বয়োবৃদ্ধদের উপস্থিতিই বেশি। চিকিৎসা নিতে…
© 2025 CrimeSearchBD. All Rights Reserved. Made with ❤️ by TMS web IT.

