নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
‘জনপ্রত্যাশা পূরণে শরিয়াহ ভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলার লক্ষ্যে’ আজ রাত ৮:৩০ মিনিটে রাজধানীর উম্মুল কোরা মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মোটিভেশনাল প্রোগ্রাম – ২০২৬’। দ্বীনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছে মোহাম্মদবাগ সোসাইটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫৯ নং ওয়ার্ড শাখার সভাপতি জননেতা মজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক জননেতা আব্দুর রাজ্জাক আকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাইর মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করিম মারুফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি মাওলানা কেএম শরিয়ত উল্লাহ।
এছাড়া সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উম্মুল কোরা মাদ্রাসার মুহতামিম মুফতি রোকন উদ্দীন মাহমুদ এবং অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন মুফতি রবিউল আলম নিজামী।
অনুষ্ঠানের মূল ব্যানারে সূরা আন-নিসা এর ৭৬ নম্বর আয়াত— “যারা ঈমানদার, তারা আল্লাহর পথে যুদ্ধ করে। আর যারা কাফির, তারা তাগুতের পথে যুদ্ধ করে”— উল্লেখ করে ঈমানী দায়িত্ব পালনের প্রতি জোর দেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই মোটিভেশনাল প্রোগ্রামের মাধ্যমে উপস্থিত সকলে ইসলামী সমাজ বিনির্মাণে এবং আল্লাহর পথে কাজ করতে আরও বেশি উদ্বুদ্ধ
হবেন।



