নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রায়েরবাগ পুতুলবাড়িতে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দৈনিক যুগান্তরের সিটি রিপোর্টার ও সাবেক নির্বাচন কমিশনার খোরশেদ আলমকে আহ্বায়ক, কদমতলী থানা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার ইঞ্জি. মাহমুদুল হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার মো. সোলাইমানকে সদস্য সচিব করা হয়েছে।
এই সময়ের মধ্যে কমিটি সংগঠনের সদস্যদের যাচাই-বাছাই, নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন, ক্লাবের জন্য একটি স্থায়ী কার্যালয় গ্রহণ এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পূর্ববর্তী কদমতলী থানা প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. নান্নু মীর প্রধান উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন সংগঠনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সদস্যপদ প্রদানের ক্ষেত্রে সাংবাদিকতার পেশাগত পরিচয় ও যোগ্যতা যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকরা জানান, আহ্বায়ক কমিটি আগামীতে সংগঠনের সাংগঠনিক কাঠামো সুসংগঠিত করে একটি গ্রহণযোগ্য ভোটার ও সদস্য তালিকা প্রস্তুত করবে। পরবর্তীতে নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় সাংবাদিকরা কদমতলী এলাকায় পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
Related Posts
© 2025 CrimeSearchBD. All Rights Reserved. Made with ❤️ by TMS web IT.



