বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেন্টিস্ট মোঃ হারুন অর রশিদ (আওরঙ্গ) স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। এ সময় নতুন মহাপরিচালক বলেন, চিকিৎসা ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না এবং রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে উভয়ের মধ্যে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও কৌশল বিনিময় করা হয়।


