- নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি ডেন্টিস্ট মোঃ হারুন অর রশিদ (আওরঙ্গ)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে এ শুভেচ্ছা বিনিময় করে। এ সময় দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মৌখিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের ডেন্টাল সেক্টর আরও শক্তিশালী ও জনমুখী হবে।



